ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা একাডেমির সামনে ছাত্রদলের মিছিল

Link Copied!

bnpনিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে প্রতিবাদ এবং চলমান হরতাল-অবরোধের সমর্থনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বায়েজিদ আরেফিনের নেতৃত্বে আজ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা একাডেমি সামনে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ-সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নেতা কেএম সানোয়ার আলম, মনির হোসেন, শাহাদত হোসেন, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রনেতা মোজাহিদুল ইসলাম মুজাহিদ, জয়, মো. নাছির উদ্দিন শাওন, জুলকার নায়িন, হাসান রেজা বায়েজিদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা খোরশেদ আলম লোকমান, আরিফ দাদ খান সজীব পাঠান, ফরহাদ ফাহাদ, বদরুনেচ্ছা কলেজের সাবিনা ইয়াসমিন, তিতুমির কলেজের তানজিয়া আফরিন এলিনা প্রমুখ।
মিছিলটি বাংলা একাডেমি থেকে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশি বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।