ঢাকাThursday , 18 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী সাঁতার প্রতিযোগিতা সমাপ্ত

আইএসপিআর
September 18, 2025 9:46 pm
Link Copied!

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ১৪ সেপ্টেম্বর হতে অনুষ্ঠিত ৫দিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী মোট ১৯ টি স্বর্ণ জয় করে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়াও নৌবাহিনী ৪টি রৌপ্য এবং ৭ টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনী মোট ৪ টি স্বর্ণ, ১৯ টি রৌপ্য এবং ১২ টি ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় স্থান ও বাংলাদেশ বিমান বাহিনী ৪ টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মোঃ সামিউল ইসলাম, এলমিউজ এবং কাজল মিয়া, পিও (পিটি-১) উভয়েই ৪টি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতি ইভেন্টে স্বর্ণ পদক লাভ করায় যৌথভাবে সেরা খেলোয়াড় বিবেচিত হন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সামরিক সদস্য উপস্থিত ছিলেন।