ঢাকাMonday , 15 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন অধিদপ্তরে ৪৫৪ ফরেস্টারকে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি

Link Copied!

দীর্ঘ ১৮ বছর পর বন অধিদপ্তরের আওতাধীন বাংলােেশর বিভিন্ন ডিভিশন ও বন সংরক্ষকের কার্যালয়ে কর্মরত ৪৫৪ জন ফরেস্টারকে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং প্রধান বন সংরক্ষকসহ সকলের ঐকান্তিক প্রচেস্টায় তাদের পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে। বন অধিদপ্তরের ডেপুটি রেঞ্জার পদে দীর্ঘদিন জনবল না থাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ডে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়ে আসছিল। ডেপুটি রেঞ্জার পে পদোন্নতির ফলে সেই সঙ্কট দূরীভূত হয়েছে বলে সচেতনমহল মনে করছেন। গত ১১ সেপ্টেম্বর প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।