ঢাকাMonday , 15 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন

Link Copied!

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হওয়া ৬২ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করেছে পুলিশ সদর দপ্তর।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

গত ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬২ সহকারী পুলিশ সুপারকে একযোগে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।