ঢাকাWednesday , 10 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ নেওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ’র ২ কর্মকর্তা বরখাস্ত

Link Copied!

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের ঘটনায় দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বিআইডব্লিউটিএ’র নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মোঃ আব্দুর রহিম এবং উপ-পরিচালক মোঃ ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে উক্ত ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।