ঢাকাWednesday , 10 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটারের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অব.) এর সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার (Michael Shotter) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে দ্বি-পাক্ষিক সম্পর্ক, অভিবাসন, মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষাসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। শুরুতে উপদেষ্টা আবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের উন্নয়নের অংশীদার ও পরীক্ষিত বন্ধু। আমাদের শ্রমশক্তির একটি বিশাল অংশ ইইউভুক্ত দেশে কাজ করছে। আমরা সবসময় বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে চেষ্টা করছি। বাংলদেশ থেকে দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়ার জন্য তিনি পরিচালককে অনুরোধ জানান। পরিচালক মিশেল শটার ইইউ ভুক্ত দেশে সাম্প্রতিক অভিবাসন বিরোধী আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমাগত বাড়ছে বলে জানান। তিনি উল্লেখযোগ্য সংখায় বাংলাদেশি নাগরিকদের তার ইউনিয়নভুক্ত দেশে অবৈধ অভিবাসন বিষয়ো উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে কাজ করার জন্য বাংলাদেশকে আহবান জানান। দেশের পট পরিবর্তন পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সংস্কারের বিষয়ে পরামর্শ দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ মানব পাচার রোধে জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানিয়ে বলেন, অবৈধ অভিবাসন, মানব পাচার এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে বাংলাদেশ কাজ করছে। ইতোমধ্যে মানব পাচার সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। মানব পাচার সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। পুলিশ সংস্কারের কাজও চলমান রয়েছে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা আশা করছে বলেও উপদেষ্টা বৈঠকে অবহিত করেন। ইইউ অভিবাসন বিষয়ক পরিচালকও এ বিষয়ে একসাথে কাজ করার আশ্বাস দেন। এ সময় বাংলদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।