ঢাকাTuesday , 9 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা

Link Copied!

নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, তার কাছেই একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। তাতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ দল যে হোটেল আছে, এক পর্যায়ে ওই হোটেলে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা খুঁজতে এসেছিলেন একদল বিক্ষোভকারী।

সুমন রেজা বলেন, ‘হিলটন হোটেলে আগুন দেওয়ার পর আমরা ভীত হয়ে পড়ি। কখন কী হয়, বুঝতে পারছিলাম না। তখন আমরা সবাই লবিতে অপেক্ষা করেছিলাম। বিক্ষোভকারীরা আসলে হোটেল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হয় এখানে ফুটবলার আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। আমাদের লবিতে দেখে আন্দোলনকারীরাও বুঝতে পেরেছেন। এখন আমাদের আতঙ্ক কমেছে।’

পাশের ভবনে আগুন লাগানোর একটি ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ভিডিওতে জামালকে বলতে শোনা গেছে, ‘এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।’

এই ভিডিও প্রসঙ্গে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা কাঠমান্ডু থেকে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের হোটেলের পাশে একটি বাসা সেটা। ওখানে সরকার দলীয় একজন রাজনৈতিক নেতার বাসা। সেই বাসায় আগুন দেওয়া হয়েছে। আরেকটু দূরে হোটেল হিলটন। সেই হোটেলও আগুন লাগানো হয়েছে।’