ঢাকাTuesday , 9 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ফের ইসরাইলি বিমান হামলা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা

Link Copied!

সিরিয়ার হোমস শহর এবং উপকূলীয় শহর লাতাকিয়ার আশেপাশে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে চালানো এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি বিমান হামলা ‘সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।’

সরকারি সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, মন্ত্রণালয় ইসরাইলি হামলাকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে।

তবে হোমস এবং লাতাকিয়ায় হামলার পরিমাণ বা হামলার পর সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সানা।

এদিকে, যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো হোমসে একটি সিরিয়ান বিমান ঘাঁটিতে হামলা করেছে, যেখানে স্থানীয়রা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, যদিও প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

লাতাকিয়ায়, ইসরাইলি যুদ্ধবিমানগুলো একটি সামরিক ব্যারাকে আক্রমণ করে এবং স্থানীয়রা জানান হামলার ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে। যদিও সেই হামলায়ও হতাহতের কোনো প্রাথমিক খবর পাওয়া যায়নি।