ঢাকাMonday , 8 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে স্কুলব্যাগে গাঁজাসহ গ্রেফতার ২

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসের সিটে দুই মাদক কারবারির হেফাজতে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়। এরপর ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল পৌরসভার দেওয়াল গ্রামের তুফান আলীর ছেলে জুয়েল মিয়া ও একই গ্রামের হাসান আলীর ছেলে আমিনুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এন্টারপ্রাইজ নামের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ বাসের সিটে বসা দুই মাদক কারবারির হেফাজতে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়।