ঢাকাMonday , 8 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালের দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, গতকাল সকালের দিকে ওই স্থানে অপরিচিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে- গেল রাতের কোনো সময়ে যানবাহনের ধাক্কায় বা সড়ক দুর্ঘটনায় ব্যক্তিটি মারা যেতে পারে।
গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।