কেশবপুরে স্থানীয় বেসরকারি সংস্থা প্রকাশ গণ কেন্দ্রের আয়োজনে ‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু’ দিবস উপলক্ষ্যে পরিষ্কার পরিছন্নতা, বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্বন ডাই অক্সাইড উৎপাদন কমিয়ে আনার অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রকাশ গণ কেন্দ্রের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। প্রভাষক রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ গাজী ফারুকে আজম, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক রফিকুল ইসলাম প্রমূখ।
অ্যাকশন এইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

