ঢাকাMonday , 8 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরের বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ওয়ার্ডের বায়সা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, পৌর মহিলা দল নেত্রী রেকসোনা বেগম প্রমূখ। এ সময় মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওই ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।