প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও বিশ্বখ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের স্মৃতিকে ধরে রাখতে গঠিত হলো এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। এই পরিষদের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গত শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ২ টায় প্রধান পৃষ্ঠপোষক সাবেক এম পি এম নাসের রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়। নতুন আহ্বায়ক কমিটিতে সাবেক সভাপতি সৈয়দ তৌফিক আহমদকে আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির ত্যাগি নিবেদিত প্রবীণ মৌলবী আব্দুল ওয়ালী সিদ্দিকীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। মৌলভীবাজার পৌরসভার সাবেক ২ বারের মেয়র ও জেলা বিএনপির জনপ্রিয় আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, ( পিপি জর্জ কোর্ট) বদরুল আলম, বকশী মিসবাউর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এম ইদ্রিস আলী, মু. ইমাদ উদ-দীন।

