ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা

Link Copied!

টাঙ্গাইলে গভীর রাতে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম এর বাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে একদল দুর্বৃত্তরা। রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলা সদর রোডের নিজ বাসভবনে (সোনার বাংলায়) এই ঘটনা ঘটে। বাড়ির কেয়ারটেকার জানান, ১৫-২০ জনের একটি দল এসে বাহির থেকে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। তারপর ২-৩ জন মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সরেজমিনে গিয়ে দেখতে পাই বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙেছে। এ ছাড়া বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।