ঢাকাFriday , 5 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭ চারু ও নৌকা জব্দ

Link Copied!

পূর্ব সুন্দরবনে নিয়মিত টহলকালীন সময়ে বড় আম বাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু ও একটি নৌকা জব্দ করেছে দুবলা ও শেলারচর টহল ফাঁড়ির স্টাফরা। শুক্রবার (০৫ সেপ্টেম্বর ) দুপুর এ অভিযান পরিচালিত হয়। বনবিভাগ জানায়, জব্দকৃত নৌকা ও চারুগুলি বর্তমানে শেলারচর টহল ফাঁড়ির অফিসে হেফাজতে রাখা হয়েছে। চারুগুলি শীঘ্রই পুড়িয়ে ধ্বংস করা হবে। এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন,সুন্দরবন রক্ষায় অবৈধ কাঁকড়া ধরার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। বনের সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোনো অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না।