সরকারি সফরে নামে শশুরের কবর জিয়ারত করেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার দুপুর ১২. ৫২ মিনিটে হেলিকপ্টার যোগে জয়পুরহাটের আক্কেলপুরের উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে নামেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার দুপুর ১২.৫২ মিনিটে হেলিকপ্টার যোগে জয়পুরহাটের আক্কেলপুরের উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে নামেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেখান থেকে জয়পুরহাট জেলা প্রশাসনের জয়পুরহাট-ঘ ১১-০০৩২ সরকারি গাড়ী নম্বরটি নিয়ে দুপুর ০১.০৩ মিনিটে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার মর্তুজাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত খাল্কা শরীফ এ পৌঁছান তিনি। এরপর মসজিদে জুম্মার নামাজ আদায় শেষ সেখানে তাঁর জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন উপদেষ্টা। তারপর পুনরায় দুপুর ০১.৫০ মিনিটে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার লিমিটেড মধ্যাহ্নভোজন করেন তিনি। জানাগেছে, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দ এর মেয়ের জামাই বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলে স্থানীয় জানিয়েছেন।

