কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে গভীর রাতে প্রবেশ নিষিদ্ধ এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। সাদা পাথর লুটের ঘটনা এই মুহূর্তে সারাদেশে ব্যাপক আলোচিত। লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের র্ব্যতার কারণে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিকে প্রত্যাহারের পর নতুন কর্মকর্তাদের যোগদানের পরই সাদা পাথর উদ্ধারে ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ব্যাপক অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানায় যোগদানকৃত নবাগত ওসি রতন শেখ রাতে দৈনিক পাঞ্জেরীকে জানান, নিষিদ্ধ এলাকা থেকে লিস্টার নৌকাসহ ১০ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিস্টার নৌকার পাশাপাশি বেশ কয়েকটি বড় ট্রলার ও স্টীল বডির নৌকাও জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, মেশিন, পাইপ ও আনুসঙ্গিক যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে। সেগুলো এখন ধ্বংস করা হচ্ছে। ওসি রতন শেখ আরও জানান, সারারাত অভিযান চলমান থাকবে এবং সাদা পাথর কেলেঙ্কারির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কোম্পানীগঞ্জ উপজেলার নব নিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার অভিযানের সময় উপস্থিত ছিলেন।

