কুড়িগ্রাম জেলা শহরের পলাশবাড়ী পশ্চিম পাড়া এলাকায় গত ৩ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার এএসআই শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশী অভিযানে গাড়ি চুরির মামলার পলাতক আসামী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে।
মানিকগঞ্জের গাড়ি চুরির মামলার পলাতক আসামী মোঃ মাসুদ রানা তার বিরুদ্ধে জি.আর ৫৯/১৫ (মানিকগঞ্জ) দন্ডবিধি ৩৭৯ ধারায় ১ বছর সশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ মাসুদ রানা (পিতা- মৃত আবুল কালাম) দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার এএসআই শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশী অভিযানে কুড়িগ্রাম জেলা শহরের পলাশবাড়ী পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

