ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী অনুষ্ঠিত

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে সরিষাবাড়ী বাসস্টেশন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি শিমলা বাজার, রেলস্টেশন, মুক্তিযোদ্ধা সংসদ হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। র‍্যালীতে উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।