মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আলিফ সর্দার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শিবচর পৌর এলাকা যাদুয়ারচর ৪ নং ওয়ার্ড ময়নাকাটা নদীতে এই ঘটনা ঘটে। নিহত আলিফ সরদার শিবচর পৌর এলাকা যাদুয়ারচর বিপ্লব সর্দারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি ছাত্র। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে, বুধবার সকালে আলিফ স্কুল ছুটি শেষে বাড়িতে আসে। নাস্তা খেয়ে বন্ধুদের সাথে বড়শি নিয়ে ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায়। এই সময় পা পিছরে পড়লে পানিতে পড়ে যায় আলিফ। তার সাথে অন্য বন্ধুরা সাঁতার না জানায় আলিফকে উঠাতে না পেরে দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে জানাই। খবর পেয়ে পরে স্থানীয় কয়েকজন যুবক আলিফকে পানির তল থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

