ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী

Link Copied!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে বুধবার বেলা ১১টায় শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হওয়া এ র‍্যালী পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। র‍্যালীতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে সকাল থেকে শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে জড়ো হতে থাকেন পৌর বিএনপির নেতা-কর্মীরা। পরে বৃষ্টিতে ভিজে প্রতিষ্ঠাবার্ষিকীর এ র‍্যালীতে অংশ নেন কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক। সন্ধ্যায় শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এরপর রাতে সেখানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।