ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে খাল উদ্ধারে উপজেলা ইউএনও’র পরিদর্শন

Link Copied!

সাভার পৌরসভার কর্ণপাড়া খালসহ উপজেলার বিভিন্ন খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে উলাইল কর্ণপাড়া খাল এলাকা পরিদর্শন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও আশুলিয়া সার্কেলের সরকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। পরিদর্শন শেষে ইউএনও আবু বক্কর সরকার বলেন, “খাল আমাদের জীববৈচিত্র্য, পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ দখল ও দূষণের কারণে এসব খাল তাদের স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে। প্রশাসন সবার সহযোগিতায় দখলমুক্ত খাল ফিরিয়ে আনতে কাজ করবে। আমরা চাই খাল আবারও তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠুক এবং সাধারণ মানুষের উপকারে আসুক।” তিনি আরও বলেন, “খাল দখলমুক্ত হলে শুধু পানি নিষ্কাশন ব্যবস্থাই উন্নত হবে না, বরং আশপাশের পরিবেশ, কৃষি, মাছ চাষ ও জীববৈচিত্র্যও টিকে থাকবে। আমরা চাই খাল ঘিরে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গড়ে উঠুক।” এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা খাল উদ্ধারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই পদক্ষেপের ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।