ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

মেহেরপুর জেলা বিএনপির কমিটিকে ছোট দল আখ্যা দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন বলেছেন, মেহেরপুর জেলায় যে কমিটি হয়েছে সেটি বিএনপির ছোট দল। কমিটি ছোট হোক তারপরেও ওই বিএনপিকেও আমাদের রক্ষা করতে হবে। এই কমিটিতে যারা আছেন তারাও আমাদের ভাই। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেহেরপুরের নবাগত এসপি ও ডিসিকে উদ্যেশ্যে করে মাসুদ অরুন আরও বলেন, নতুন কমিটির ফোনে কাজ করার আগে জনগণের ভাষা বুঝবেন। জনগণের ভাষা বুঝে যদি কাজ না করেন, আগামীতে পার্কে সমাবেশ হবেনা, সমাবেশ হবে ডিসি অফিসের সামনে, হবে এসপি অফিসের সামনে। আগামীতে কাউকে জনগণের স্বার্থের বাইরে এক পা ফেলতে দেওয়া হবেনা। তিনি বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কেউ চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছেন। এখন তাদের নাম প্রকাশ করছি না। তবে আগামীতে চাঁদাবাজি করতেও দেওয়া হবেনা। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপ-জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, বিএনপির মহিলা দলের সভাপতি সৈয়দা নয়ন, ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমূখ। সমাবেশে মেহেরপুরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী শহীদ সামসুজ্জোহা পার্কে এসে জড়ো হয়।