ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ৩ মাসের শিশু চুরির অভিযোগ

Link Copied!

মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে ৩ মাসের এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মারিয়াম ওই এলাকার মাওলানা রফিকুল ইসলামের মেয়ে। স্বজন ও এলাকাবাসী জানায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হয় মা কানুন আক্তার। পরে সড়কে সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। দুপুরে জ্ঞান ফিরলে বাড়িতে একা ফিরে আসে কানুন। এরপর স্বজনদের বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেয়া হয় থানা পুলিশকে। শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। প্রতিবেশিরা জানায়, মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে একা ফিরে আসাটা দুঃখজনক। অজ্ঞানপার্টির সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। আমার আদরের মেয়ের খোঁজ চাই। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারও চাই।’ মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ। মেয়েটির মা নিজঘর থেকে শিশুটিকে নিয়ে বের হন। পরে একা ফিরে আসেন। তার আসা-যাওয়ার সময়ের মধ্যে কি ঘটেছিল, বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুকে উদ্ধারে একাধিক টিম কাজ করছে।’