ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন খুলতেই তৎপর হরিণ শিকারি চক্র সরঞ্জাম জব্দ

Link Copied!

তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে সুন্দরবন। আর বন খোলার পরের দিনই পূর্ব সুন্দরবনের চাঁদ পাই রেঞ্জের জোংড়া আওতাধীন বাঘ মারা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ শিকারিদের ফাঁদ ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে নিয়মিত টহল চলাকালে ফরেস্টার নজরুল ইসলাম শামীম এর নেতৃত্বে বনরক্ষীদের একটি দল অভিযান চালিয়ে একটি ডিঙ্গি নৌকা, একটি টোনা জাল এবং ককসেট বরফ জব্দ করেন। এর কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে জোংড়া ও করমজল সীমান্তবর্তী খালসংলগ্ন বনাঞ্চলে পায়ে হেঁটে টহল চালিয়ে উদ্ধার করা হয় ২২টি সিঙ্গেল মালা ফাঁদ। এ বিষয়ে ফরেস্টার নজরুল ইসলাম শামীম বলেন, সুন্দরবনকে অবৈধ শিকারিদের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।