ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন ও আয়েশা আক্তার নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। গত সোমবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা আয়েশা আক্তার হলেন ওই গ্রামের আহসানের মেয়ে এবং জান্নাতুন জাহিদ হাসানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সরোয়ারে আলম খান। জানা যায়, দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলছিল আয়েশা ও জান্নাতুন। এক পর্যায়ে তারা বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুরের ধারে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে স্থানীয়রা ওই পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। এ সময় গ্রামবাসী ও স্বজনরা দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওসি সরোয়ারে আলম খান আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।