ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁকখালী নদী দখল উচ্ছেদে উত্তেজনা, আটক ৪

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের ঐতিহ্যের ধারক ও বাহক বাঁকখালী নদীর পাদদেশে অবৈধ দখল উচ্ছেদে ২য় দিনের অভিযানে প্রশাসনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজার শহরের কস্তরাঘাট এলাকায় বাঁকখালী নদীর মোহনায় পরিচালিত উচ্ছেদ অভিযানের ২য় দিনে এই ঘটনা ঘটে। এতে করিম নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তিনি পুলিশ লাইনস কক্সবাজারে কর্মরত রয়েছেন। বিআইডব্লিউটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুজ্জামান বলেন, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে সোমবার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল অভিযানের প্রথম দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ করে ৫ একরের বেশি জায়গা উদ্ধার করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। ঘটনাস্থলে দেখা যায়,উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে বসবাসরত বাসিন্দারা দখল উচ্ছেদ ঠেকাতে কাফনের কাপড় পরে বুলডোজারের সামনে বসে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন যৌথভাবে বাঁকখালী নদী দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। তবে উচ্ছেদকৃত এলাকার কয়েক বাসিন্দা জানান, তাদের খতিয়ানভুক্ত জায়গা উচ্ছেদ করায় নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। অপরদিকে বাঁকখালী নদী দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতনমহল।