ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের সাটডাউন কর্মসুচি পালন

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর ৩টি ট্রেন বিরতির দাবিতে শিক্ষার্থী জনতা রেল স্টেশনে সাটডাউন কর্মসুচি পালন করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেসের বিরতির জন্য এ কর্মসূচী পালন করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ এ সাটডাউন কর্মসুচিকে সমর্থন জানান। উল্লাপাড়া রেল স্টেশন দেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এ স্টেশনে আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেন বিরতির দাবিতে সর্বস্তরের ঐক্যবদ্ধ কর্মসূচী গ্রহন করেছে। এ দাবি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসুচি দেয়া হবে। তারা আরো বলেন দেশের মানুষ উল্লাপাড়াকে শিক্ষা নগরী হিসেবে চেনে। বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে লেখা-পড়া করতে আসে। তাদের যাতায়াতের সুবিধার্থে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনগুলো বিরতি দেয়া খুবই দরকার। এ ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবস্থিত।