ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় শিশুর মৃত্যু

Link Copied!

ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ফিরোজের বাড়ির পুকুরে এই দুঘর্টনা ঘটে। নিহত শিশুটি হলো উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজের কণ্যা শিশু মোসাঃ সাদিয়া। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বাড়ির সবার অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়ন্তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।