ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের (দাদু) চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগে তার দলীয় পদ স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের এক সেমাই কারখানা দখলের চেষ্টা এবং ৪৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চালিয়ে আসছিলেন। থানায় অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা মেলেনি। এমনকি উপজেলা বিএনপির কাছেও অভিযোগ করা হলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত গত ৩০ আগস্ট স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এর আগে ২২ আগস্ট শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জেলা স্বেচ্ছাসেবক দল ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তে রফিকুল ইসলাম দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত বলে প্রমাণ পায়। স্বেচ্ছাসেবক দলের প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, রফিকুল ইসলামকে ১ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের যাবতীয় কার্যক্রমসহ দলীয় পদ স্থগিত করা হলো। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া বলে সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব।