ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে আলোচনাসভা ও র‍্যালি শেষ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে এগারোটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও র‍্যালি পালিত হয়, এ সময় সেখানে জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আবুল খায়ের, গোপালগঞ্জ দুই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ কেএম বাবর, সিনিয়র সদস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান ব্যানো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি হাচিবুর রহমান হাচিব, সাধারণ সম্পাদক শেখ কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাত হোসেন হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল ইসলাম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল ইসলামসহ জেলা ও উপজেলার অন্যান্য ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্য়ালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র‍্যালি শেষ হয়।