ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের নির্যাতিত, নিপীড়িত ও মজলুম নেতাকর্মীরা। সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মামুদপুর চৌমুহনী বাজারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলীর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফকরুজ্জামান চৌধুরী রুমির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আব্বাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বাঁধন, যুবদলের সাবেক সভাপতি আজাদুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।