ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় বজ্রপাতে কাঁকড়া শিকারী সহ ৮ টি গর মৃত্যু

Link Copied!

ভোলার মনপুরায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারি মৃত্যুবরণ করে। এছাড়াও বজ্রপাতে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের আঘাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীর চরে কাঁকড়া শিকারের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। এই সময় উপজেলার সর্বত্র আধাঘন্টা ব্যাপি বজ্রপাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কাঁকড়া শিকারি হলেন, উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের হিন্দু আবাসনের বাসিন্দা জীবন দাস অপরদিকে বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরে ২ টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩ টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একটি মহিষ, কলাতলী ইউনিয়নের একটি মহিষের মৃত্যু হয়। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকাড়ী ও গরু-মহিষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ফজলে রাব্বি জানান, বজ্রপাত পড়ে একজনের মৃত্যুসহ গরু-মহিষের মৃত্যু হয়েছে।