ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া পরিবার নিয়ে কুটুক্তি
ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুটুক্তির অভিযোগে বহুল বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) রোমানা আক্তার এ পরোয়ানা জারি করেন। মামলা সূত্রে জানা যায়, সরিষাবাড়ীর সাবেক এমপি ডা. মুরাদ হাসান পতিত সরকারের প্রতিমন্ত্রী থাকাকালীন ২০২১ সালে পানসিয়ানা নামের ইউটিউব ও ফেসবুক পেইজের টক-শোতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। টক-শোর বক্তব্যগুলো মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ হওয়ায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে সরিষাবাড়ী উপজেলার ট্রাক ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সহ-সভাপতি ও চেচিয়াবাঁধা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলায় অন্য আসামী হলেন টক-শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌরসভার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদ। বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৯ মে মামলাটির শুনানি হয় এবং ২৪ মে ডা. মুরাদ হাসান ও টক-শো’র উপস্থাপকের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও ৩ মাসেও তারা হাজির হননি। সোমবার আদালত ডা. মুরাদ হাসান ও মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।