ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ৩ ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

টাঙ্গাইল পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও হিমাগারে ঔষধ সংরক্ষণে অনিয়মের দায়ে ৩ ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সাবালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দি সিটি হাসপাতালের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, একই এলাকার মেসার্স দয়াল মেডিসিন কর্ণারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০ হাজার টাকা এবং সাবালিয়া ডায়বেটিকস রোডের অনিক মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, টাঙ্গাইলের বিভিন্ন ফার্মেসিতে ও প্রাইভেট হাসপাতালের ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।