ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের বাঁকখালী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Link Copied!

কক্সবাজার শহরের কস্তুরাঘাট সংলগ্ন বাঁকখালী নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এক সেপ্টেম্বর সোমবার সকালে শুরু হওয়া এ অভিযানে প্রায় শতাধিক পাকা-সেমিপাকা ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (নদী বন্দর) খায়রুজ্জামান। তিনি জানান, বাঁকখালী নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনার জন্য এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২৪ আগস্ট হাইকোর্টের এক রায়ে এ নদীর অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আদেশ দেয়া হয়। এ আদেশের প্রেক্ষিতে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নৌ-পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তারই প্রেক্ষিতে অবৈধ দখল উচ্ছেদে উদ্যোগ নেয় প্রশাসন।