ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Link Copied!

ভোলার মনপুরায় উপজেলার বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথক কার্যালয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপেজলা সদর হাজিরহাট বাজারে পৃথক পৃথক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির এক অংশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, যুবদল নেতা হেলাল, জিয়া সহ অন্যান্যরা। অপরদিকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির অপর গ্রুপে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, যুবদলের আহ্বায়ক সামসু মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম হাফেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরামুল কবির, সদস্য সচিব স্বপন মিয়াসহ অন্যান্যরা।