ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচন স্থগিত
শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ আইনজীবীর

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ অথবা কাল আপিল করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের একথা বলেন শিশির মনির।
তিনি বলেন, উচ্চ আদালতের যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমরা আপিল করবো। সেটা আজও হতে পারে কালও হতে পারে।
আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন আইনজীবী শিশির মনির।