ঢাকাSunday , 31 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Link Copied!

জয়পুরহাটে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৩১ আগস্ট) জয়পুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তাজুর মোড় কেন্দ্রের প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে জেলা জজ আদালতের অ্যাডভোকেট আসলাম হোসেন এ নোটিশ দেন। নোটিশে বলা হয়, ২০২৪ সালের সরকার ঘোষিত ওএমএস নীতিমালা অনুযায়ী কোনো কেন্দ্রে মাত্র একজন প্রার্থী যোগ্য হলে লটারি ছাড়াই তাকে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু একমাত্র যোগ্য প্রার্থী হয়েও হুমায়ুন কবিরকে লটারিতে অংশ নিতে বলা হয়েছে, যা নীতিমালার পরিপন্থী বলে অভিযোগ তোলা হয়। নোটিশে আরও বলা হয়েছে, সাত দিনের মধ্যে নিয়ম মেনে হুমায়ুন কবিরকে ডিলার হিসেবে নিয়োগ দিতে হবে, অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়পুরহাট জেলা জজ কোর্টের অ্যাডভোকেট আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ লিগ্যাল নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ওএমএস ডিলার নিয়োগে নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করা হয়েছে। আইন অনুসারে নোটিশের জবাব দেওয়া হবে।”