ঢাকাSunday , 31 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চব্বিশের গণ-অভুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল –  আবুল হোসেন আজাদ

Link Copied!

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার ফিরে পাবে। গণতন্ত্র রক্ষা পাবে। এ জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন সংগ্রামের যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি। চব্বিশের গণ-অভুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ কালে এসব কথা বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি আরো বলেন, গণতান্ত্রিকভাবে অবাধ ও বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন হতে হবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। স্বাধীনতা ও অধিকারের জন্য। যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও ভালো নির্বাচন হওয়া দরকার। গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ইউনিয়নের ভেরচী বাজার, ভরত বায়না বাজার, গৌরীঘোনা বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ কালে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা প্রমূখ ।