মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরী পেলেন মাদারীপুরের ১৬ জন। রবিবার বিকেলে মাদারীপুর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ((টিআরসি)পদের ফলাফল ঘোষণা করেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। এ সময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। জানাগেছে এ বছর মাদারীপুর কোটায় ১৬ জনের বিপরীতে ৩৩০ জন আবেদন করেন। এর মধ্যে ১৬ জন চুড়ান্ত পাশ করেন এবং ৩ জনকে অপেক্ষমান রাখা হয়।পরে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান পরীক্ষায় উত্তীর্ণ নবাগতদের ফুলের শুভেচছা দিয়ে বরণ করেন।

