ঢাকাSunday , 31 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ভ্যানচালকের মৃত্যু

Link Copied!

মাদারীপুরের শিবচরে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু আবদুল হক মুন্সি বহেরাতলা উত্তর ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মোতাহার মুন্সির ছেলে। রবিবার (৩১ আগষ্ট ) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় রিপন মাদবর বলেন, আবদুল হক মুন্সি একজন ভ্যানচালক সে মাঝে মধ্যে অন্যের বাড়ির নারকেল গাছের ময়লা পরিষ্কারের কাজও করতেন। আজ পাশের বাড়ির নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করলে ছিটকে পড়ে যায় মাটিতে। পড়ে স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক বলেন, রুগীর মাথায় গুরুতর আঘাত তাই রুগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করি। পথিমধ্যে আবদুল হক মুন্সি মৃত্যু বরণ করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।”