ঢাকাSaturday , 30 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপি সালাউদ্দিন বাবুর নামে শ্লোগান দিয়ে ফ্যাক্টরি দখলের চেষ্টা

Link Copied!

সাভার আশুলিয়ার সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবুর নামে বিপ্লবী স্লোগান দিয়ে জামগড়া এলাকায় ফ্যাক্টরি দখলে পায়ঁতারার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই মহরা দেয়া হয়। এ সময় এলাকজুড়ে বিভিন্ন ফ্যাক্টরিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী জানায়, হঠাৎ করে এক দেড়শ মোটরসাইকেল নিয়ে জিরাবো থেকে ২০কিলোমিটার দূরে জামগড়া দি রোজ ফ্যাক্টরির সামনে ডাক্তার সালাউদ্দিন বাবুর নামে জিরাবোর রনি, রান, লিটন ও মামুন চৌধুরী নেতৃত্বে “বাবু ভাই বাবু ভাই ” শ্লোগান দিতে থাকে। আরো বলতে থাকে “বাবু ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই”। বিএনপির কোন ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান ছাড়াই বাবুর নামে শ্লোগান দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি দখলের পায়ঁতারায় এই মহড়া দেয়া হয় বলে এলাকাবাসি অভিযোগ করেন। মোটরবাইকে আগত অধিকাংশই এলাকার বাইরের বহিরাগত লোকজন বলে জানান বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরতরা। তাদের দেড় ঘন্টার শোডাউনে প্রধান সড়ক সহ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। মোটরসাইকেলে শো ডাউন করে বাবু ভাইয়ের নামে স্লোগান টি মূলত আশুলিয়া জিরাবোতে জুট ব্যবসাকে দখলে নেয়ার মহড়া বলে জানিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। তিনি বলেন, আজ এই এলাকায় বিএনপির কোন প্রোগ্রাম ছিলোনা। ডাক্তার সালাউদ্দিন বাবু এখানে আসার কোন কথাও ছিলো না। তার নাম ভাঙ্গিয়ে যারা শোডাউন করেছে তাদের উদ্দেশ্য ছিলো ফ্যাক্টরি দখল করা। এতে বাবুর সুনাম শুধু ক্ষুন্ন হয়নি, বিএনপির বড়ো ধরনের ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে বিএনপির সমর্থনে ধস নামবে। জানতে চাওয়ার জন্য ডাক্তার সালাউদ্দিন বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।