ঢাকাSaturday , 30 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে ভ্যারাইটিজ স্টোরে অগ্নিকাণ্ড

Link Copied!

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ভ্যারাইটিজ স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সুবিদখালী বাজারে ইউনুস সিকদারের ভ্যারাইটিজ স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় দোকানটি বন্ধ ছিলো। স্থানীয় কিছু লোক রাত সাড়ে ৯ টার দিকে দোকানের ভেতর থেকে আগুনের কুন্ডলী ও ধোঁয়া বের হতে ডাক চিৎকার করে। এ সময় আশপাশ থেকে আরও লোকজন এসে আগুন নেভারোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ভ্যারাইটিজ স্টোরের মালিক ইউনুস সিকদার বলেন, আমি রাত ৭ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে চাই। রাত ১০ টার দিকে আমার এক আত্মীয় আমাকে কল দিয়ে বলে, আপনার দোকানে আগুন লেগেছে। আমি সাথে সাথে বাড়ী থেকে চলে এসে দেখি, আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৬-৭ লক্ষ টাকার মালামাল ছিল। এখন আমার আর কিছুই রইলো না। এই দোকানটিই ছিল আমার একমাত্র সম্বল। আমি একেবারে শেষ হয়ে গেছি। তিনি সমাজের বিত্তবান লোক এবং সরকারের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সুমন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালাবার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।