ঢাকাSaturday , 30 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা
আত্মরক্ষার্থে যুবকের গোপনাঙ্গ কর্তনের অভিযোগ

Link Copied!

আত্মরক্ষার্থে যুবকের গোপনাঙ্গ কর্তনের অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার আত্মরক্ষার্থে মেজবাউল ইসলাম নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোনাক্কা বেগম ওই গৃহবধূ কালাই থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি মেজবাউল ইসলাম। তিনি ওই গ্রামের আলতাফ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়। পরে গৃহবধূ কালাই থানায় মামলা দায়ের করেন। আহত অবস্থায় মেজবাউল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে। আহত মেজবাউলের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন। কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক গৃহবধূ মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত মেজবাউল বা তার পরিবারের পক্ষ থেকেও অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।