ঢাকাSaturday , 30 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক রোববার

Link Copied!

বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির বৈঠক রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। এ সময় সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন তিনি। নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে জানিয়ে তিনি বলেন, কোনো শক্তি ও ষড়যন্ত্র এটা থামাতে পারবে না। প্রেস সচিব বলেন, ‘নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনও ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না।’