ঢাকাThursday , 28 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন ট্র্যাজেডি
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলো আরও এক শিক্ষার্থী

Link Copied!

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মো. তৌফিক হোসেন (১৩) নামে এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে এই ঘটনায় আহত ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হলো।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, তৌফিক হোসেন নামে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে আজ দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তৌফিক হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি অন্য যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও শিগগির সুস্থ হয়ে বাড়ি ফিরবে ইনশাআল্লাহ। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বা হচ্ছে তারা পরবর্তীতে জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবেন।
তাদের অপারেশনের প্রয়োজন হলেও তা করতে পারবে বলে জানান তিনি।