ঢাকাThursday , 28 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৪৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

Link Copied!

‎মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১২০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া। দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।
‎দুদকের আবেদন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১১৪ টি ব্যাংক হিসাবে জমার পরিমাণ ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা। এছাড়া আরও ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৪ হাজার ৭৯০ ডলার জমা রয়েছে।
‎আবেদনে দুদক উল্লেখ করে, অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। এসব হিসাব ও ব্যক্তিদের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।