ঢাকাTuesday , 26 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন

Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে ২ দিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে এই চক্ষু শিবির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর আয়োজিত এই চক্ষু শিবিরে চিকিৎসা পরামর্শ দেন ঢাকা আই কেয়ার হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। চক্ষু শিবিরের প্রথম দিন চিকিৎসকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যা বিশেষ করে ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেয়া হয়। চক্ষু শিবিরের উদ্বোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কর্মদক্ষতা ধরে রাখতে শারীরিক সুস্থতার বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই বিনামূল্যের চক্ষু শিবির বড় ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম বাড়ানোর জন্য নির্দেশনা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিনামূল্যে চক্ষু শিবিরের দ্বিতীয় দিনের চিকিৎসা সেবা প্রদান করা হবে আগামী ২ সেপ্টেম্বর।