ঢাকাTuesday , 26 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

Link Copied!

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ বলছে, কথা কাটাকাটির জেরে সুজন, শ্যামলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেন বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন, শ্যামলীকে রেলস্টেশনে নিয়ে আসেন। তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আমরা ঘটনাস্থল থেকে ‍সুজনকে আটক করেছি।
জানা গেছে, নিহত শ্যামলীর বাড়ি নাটোর জেলায় আর সুজনের বাড়ি পাবনায়। শ্যামলী আজিমপুর এলাকায় বসবাস করতেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ গণমাধ্যমকে জানান, গতকাল রাত ১১টার দিকে তারা খবর পান যে, রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।